ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিতের পায়ে চোট

Link Copied!

rohitস্পোর্টস ডেস্ক : শনিবার রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। মোহাম্মদ আমিরের ইয়র্কারে বাম পায়ের আঙুলে চোট পান তিনি। রবিবারই তাঁর চোটের জায়গায় এক্স-রে করা হয়। কারণ দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের চোটে সকলেই চিন্তিত হয়ে পরেছিলেন। কিন্ত এক্স-রে করার পর অনেকটাই নিশ্চিন্ত।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক্স-রে রিপোর্টে দেখা যায় চোট তেমন গুরুতর নয়। চিন্তার কোনো কারণ নেই। তবে চোটের জায়গায় হালকা ব্যথা রয়েছে। যার ফলে আপাতত সেই চোটেরই চিকিৎসা চলছে দলের ডাক্তারদের তত্ত্বাবধানে। যা অবস্থা তাতে পরের ম্যাচের আগে পুরোপুরি সুস্ত হয়ে যাবেন তিনি।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে রান আসেনি। কোনও রান না করেই আমিরের বলে ফিরতে হয়েছিল প্যাভেলিয়নে। তবুও তিনিই এই মুহূর্তে সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যান ভারতীয় দলের। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৩ রান করে জয়ের নায়ক ছিলেন রোহিত। এমতাবস্থায় তাঁর চোট দলের চিন্তার কারণ তো হবেই।