ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলকে হারিয়ে শিরোপা ম্যানসিটির

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্রথম কোন শিরোপার দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে লিগ কাপের নাটকীয় ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানুয়েল পেলেগ্রিনি শিবির।
ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময় ছিল ১-১ গোলে সমতা। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মাতে ম্যানসিটি শিবির। এই প্রতিযোগিতায় এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো সিটি।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সিটি। দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোর কোনাকুনি শট ঠেকাতে পারেননি লিভারপুল গোলরক্ষক।
৮৩ মিনিটে ম্যাচে সমতা আনে লিভারপুল। দুই গজ দূর থেকে অ্যাডাম লালানার কোনাকুনি শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করেন কৌটিনহো। স্কোর তখন ১-১।
অতিরিক্ত ৩০ মিনিটে উভয় দলই একটি করে সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরলাইনে পরিবর্তন আসেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সিটির হয়ে লক্ষ্যভেদ করেন নাভাস, আগুয়েরো ও তুরে। আর লিভারপুলের পক্ষে একমাত্র এমরে কানের শট জালে পৌঁছায়। শেষ অবধি ৩-১ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে ম্যানসিটি।