ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টমসে একঘণ্টার কলমবিরতি

Link Copied!

castom-houseচট্টগ্রাম প্রতিনিধি : বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে কাস্টমস বিএসএস অ্যাসোসিয়েশনের ডাকে একঘণ্টা কলমবিরতি পালন করেছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক জানান, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব পালনের সময় বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে একঘণ্টা কলমবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। এসময় কর্মকর্তারা সব ধরনের ফাইলে স্বাক্ষর করা থেকে বিরত ছিলেন।
এর আগে কাস্টমস বিএসএস অ্যাসোসিয়েশনের ডাকে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছিল কাস্টমস কর্মকর্তারা।