ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলেজে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Link Copied!

talaঝিনাইদহ প্রতিনিধি : সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। পরে প্রশাসনের আশ্বাসে তারা এ কর্মসূচি তুলে নেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
তারা অবিলম্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
ঝিনাইদহ শহর থেকে ৭ কিলোমিটার দূরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে ১০.৩৭ একর জমির উপর ২০০৮ সালে নির্মাণকাজ শুরু হয় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের। যা প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে ৫ বছর মেয়াদি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদান করা হবে। ২০১৩ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির উদ্বোধন করেন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হয় ৬০ জন। তাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যাণ্ড এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এ কলেজ থেকে দূরত্ব ও নানান সমস্যার কারণে ২০১৫ সালের ২৫ এপ্রিল তা বাতিল করা হয়।
বর্তমানে ৩ ব্যাচে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। ভর্তির সময় বলা হয়েছিল এ কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সমমানের যোগ্যতা অর্জনসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। কিন্তু মাত্র ১৬০ শিক্ষার্থী নিয়ে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া কঠিন। যে কারণে ভেটেরিনারি কলেজটি নিকটবর্তী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হযেছে। শিক্ষার্থীদের দাবি অভিভুক্ত নয়, কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসাবে অন্তর্ভুক্তি করতে হবে। তাহলেই তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সমমর্যাদাসহ প্রকৃত বিশ্বমানের ভেটেরিনারিয়ান হয়ে বের হতে পারবে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাহিম হাসান জানান, শিক্ষামন্ত্রণালয়ের চাহিদাপত্রের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পক্ষ থেকে অনতিবিলম্বে সম্মিতপত্র প্রদান করতে হবে এবং একইসঙ্গে ভেটেরিনারি কলেজ থেকে অতিদ্রুত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অনুষদ (ফ্যাকাল্টি) হিসেবে অন্তর্ভুক্তি করতে হবে। আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করেন তাহলে আমরা বিশ্বমানের ভেটেরিনারিয়ান হতে পারবো।
শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক জানান, বর্তমানে এই কলেজটিও ৪টি ভেটেরিনারি কলেজের মতো সমস্যার সম্মুখিন। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তি করা প্রয়োজন। অবিলম্বে এ দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, গত দু’বছর ধরে এ আন্দোলন করে আসলেও এখন প্রায় প্রতিদিনই বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মাবনবন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে। অনুষদ হিসাবে অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে বলে হুশিয়ারি শিক্ষার্থীদের। এখন তাদের সঙ্গে যোগ দিয়েছেন এলাকাবাসীও।