ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলায় নতুন ৯ চলচ্চিত্র

Link Copied!

megmalarবিনোদন প্রতিবেদক : ঘোষিত হল বছরব্যাপী বছরব্যাপী প্রতিযোগীতামূলক চলচ্চিত্র উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’র ফেব্রুয়ারী মাসের নির্বাচিত চলচ্চিত্রগুলো। এর মধ্যে আছে সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, একটি প্রামাণ্য চলচ্চিত্র ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। উদ্বোধনী প্রদর্শনী হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রের।

উৎসবের জুরি সদস্যদের দ্বারা নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো মো. গোলাম আহমেদ জিহাদের ‘ওভার ট্রাম্প’, আনোয়ার আনারের ‘আর কতোদূরে, শ্যামল শিশিরের ‘দর্পণ সমাচার’, মোহাম্মদ নূরুজ্জামানের ‘যাত্রা, ইশতি কায়সারের ‘শো চলছে’, মাহমুদুল করিম মিল্টনের ‘বি পজেটিভ’, সামছুল ইসলামের ‘দিদি’ এবং পলাশ রসূলের প্রামাণ্য চলচ্চিত্র ‘হেফাজতনামা’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হবে আজ রোববার। বিকেল ৪টায় উদ্বোধনী প্রদর্শনীতে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে। সন্ধ্যা ৭টায় উৎসবে প্রদর্শীত হবে সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক জাহিদুর রহিম অঞ্জনের চলচ্চিত্র ‘মেঘমল্লার’।

উল্লেখ্য, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ আয়োজনে গত বছরের এপ্রিল মাসে শুরু হওয়া ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ কার্যক্রম ইতিমধ্যে নয় মাস অতিক্রম করেছে। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হয় এবং সেগুলোর মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো মাসের শেষ সপ্তাহে ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।