ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে পড়েও চেলসির জয়

Link Copied!

chelseaস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে চেলসি। শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে গাস হিডিঙ্কের শিষ্যরা জয় পেয়েছে ২-১ গোলে। এই জয়ে পয়েন্ট তালিকায় বেশ খানিকটা উন্নতি হয়েছে ব্লুজদের। তারা ওঠে এসেছে তালিকার ১১ নম্বরে। ২৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন রয়েছে সপ্তম স্থানে।

খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল সাউদাম্পটনই। ঘরের মাঠ সেন্ট মেরি স্টেডিয়ামে ৪২ মিনিটে শেন লং গোল করে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে গোল শোধ করার সুযোগ পায়নি চেলসি। তাই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। অবশ্য দ্বিতীয়ার্ধে শুধু সমতা নয়, দুই গোল করে পূর্ণ পয়েন্টই আদায় করে নিয়েছে গাস হিডিঙ্কের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়েগো কস্তার ভলি শট লক্ষ্যভ্রষ্ট হলেও ৭৫ মিনিটে সমতা ফেরাতে সক্ষম হন সেস ফ্যাব্রিগাস। খেলা যখন ১-১ গোলে সমতায় শেষ হওয়ার দিকে যাচ্ছিল তখনই ইভানোভিচ এগিয়ে নেন চেলসিকে। ৮৯ মিনিটে উইলিয়ানের কর্নার থেকে হেডের সাহায্যে গোল করেন ইভানোভিচ।

চেলসি কোচ হিডিঙ্ক অবশ্য মনে করেন তার দল জয় পাওয়ার দাবি রাখে। তিনি বলেন, ‘আমি মনে করি জয়টা আমাদের প্রাপ্য ছিল। তারা শেষ ছয়-সাত ম্যাচে কোনো গোল খায়নি। সেখানে আমরা আজকে অবশ্যই সফল। ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পর ডিফেন্স কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছি। আমরা বেশ সুসংগঠিত ছিলাম, যার ফল হিসেবেই গোল করতে সক্ষম হয়েছি।’