ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ান ব্যাংকের ২৫% লভ্যাংশ ঘোষণা

Link Copied!

one-bankঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ ও সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় কনসলিডেটেড (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য কনসলিডেটেড (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে । উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।