ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুধের দেশ ভারত

Link Copied!

milk-powderঅর্থনীতি ডেস্ক : দুধ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। সারা বিশ্বের মোট উৎপাদনের ১৮ দশমিক ৫ শতাংশ দুধ ভারতেই উৎপাদন হয়। ২০১৪-১৫ সালে মোট ১৪৬ দশমিক ৩ মিলিয়ন টন দুধ ভারতে উৎপাদন হয়েছে। দেশটির সংসদে পেশ হওয়া আর্থিক সমীক্ষায় এমনটাই উল্লেখ করা হয়েছে।

২০১৩-১৪ সালে ভারতে দুধ উৎপাদনের মোট পরিমাণ ছিল ১৩৭.৬৯ মিলিয়ন টন। সমীক্ষা অনুযায়ী, প্রত্যেকদিন মাথাপিছু দুধ পাওয়া যায় ৩২২ গ্রাম করে। ১৯৯০-৯১ সালে এই পরিমাণ ছিল ১৭৬ গ্রাম। আর বিশ্বে গড়ে প্রত্যেকদিন মাথাপিছু ২৯৪ গ্রাম করে দুধ পাওয়া যায়।

সুতরাং দুধ ও দুগ্ধজাত দ্রব্যের যে ক্রমশ বৃদ্ধি হচ্ছে তা স্পষ্ট। এর ফলে উপকৃত হচ্ছে ভারতের বহু মানুষ। গত কয়েক বছরে বেড়েছে ডিম ও মাছের উৎপাদনও। ২০১৪-১৫ সালে ভারতে ডিমের উৎপাদন ছিল ৭৮ দশমিক ৪৮ বিলিয়ন।