নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফটোগ্রাফিক সোসাইটির দুই দিনব্যাপী ২য় আন্তঃবিভাগ আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনী। শনিবার শেষ হওয়া এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের স্বনামধন্য ফটোগ্রাফার জিয়া উদ্দীন।
প্রতিযোগিতা শেষে সেরা ছবির জন্য ব্যবস্থাপনা বিভাগের সাহিদুর হিমেলকে পুরস্কৃত করা হয়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেরা ছবির জন্য যথাক্রমে ব্যবস্থাপনা বিভাগের শিশির রহমান এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা ফ্রেয়াকে পুরস্কার প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

