ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজলের নায়িকা মাহি

Link Copied!

mahi-sojolবিনোদন প্রতিবেদক : অভিনেতা সজল কিছুদিন আগে ‘রানআউট’ ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন। নতুন বছর শুরুতেই আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘হারজিত’। আর এ ছবিতে তার জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মাহি।

কাশেম আলী দুলালের লেখা কাহিনীতে ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। এ ছবির খবরটি জানালেন সজল। তিনি বলেন, প্রেম সংঘাত এর ছবি এটি। গল্প শুনইে আমার খুব ভালো লেগেছে। আমার ও মাহির এ ছবিটি সকলে পছন্দ করবে বলে আশা করছি।

অন্যদিকে মাহি বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। মে মাস থেকে এ ছবির কাজ শুরু হবে। নিউ জেন ইন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে সজল-মাহিকে নিয়ে নতুন এ ছবিটি।

উল্লেখ্য, এর আগে সজল টিভি নাটকে জনপ্রিয়তার সাথে কাজ করার পর তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ।