ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিফার নতুন সভাপতি ইনফান্তিনো

Link Copied!

infantenoস্পোর্টস ডেস্ক : দুর্নীতির অভিযোগে আগেই ফিফা থেকে সরিয়ে দেয়া হয় দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে থাকা সেপ ব্লাটারকে। এই শূন্য পদটি কিছু দিনের জন্য পূর্ণ করা হয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান ইসা হায়াতুতেকে দিয়ে।

এবার নির্বাচনের মাধ্যমের নির্ধারিত হলো ফিফার সভাপতির পদ। ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব গিয়ান্নি ইনফান্তিনো। আর তাতে অবসান ঘটল সেপ ব্লাটার যুগের। নতুন সভাপতি ব্লাটারের মতোই সুইজারল্যান্ডের নাগরিক।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে ব্লাটারের উত্তরসূরি হন ৪৫ বছর বয়সী ইনফান্তিনো। তিনি পেছনে ফেলেছেন শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফাকে। বাহরাইনের এই সংগঠক পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে প্রথম রাউন্ডেও হাড্ডাহাড্ডি লড়াই হয় ইনফান্তিনো ও সালমানের মধ্যে। সেবার সর্বোচ্চ ৮৮ ভোট পান ইনফান্তিনো। আর শেখ সালমানের বাক্সে জমা হয় ৮৫ ভোট।