ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইকেটে থাকতে চেয়েছিলেন রিয়াদ

Link Copied!

mahmudullahস্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে শুক্রবার ইনিংসের মাঝপথ থেকে শেষ ওভারগুলোতে ধুঁকছিল বাংলাদেশের ব্যাটিং লাইন। প্রথম ১০ ওভারে ৭৪ রান এলেও পরের ৯ ওভারে উঠেছে মাত্র ৪২! ১৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে শেষ ওভারে স্ট্রাইক নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ওই সময় বোলিংয়ে ছিলেন আরব আমিরাতের রোহান মুস্তফা। প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন এই অফস্পিনার। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিংয়ে রিয়াদ নেন ১৭ রান! ওভারের প্রথম বলেই প্যাডল সুইপে মারেন চার। চতুর্থ বলে স্লগ করে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকান। ছিল আরও ৩টি ডাবল। তাই তো ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন শেষ ওভার পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছিলেন তিনি।

ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান করার পাশাপাশি বল হাতেও হয়েছেন দুটি মূল্যবান উইকেট। তাইতো সবাইকে পেছনে ফেলে ম্যাচসেরাও হয়েছেন রিয়াদ। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব করে চাচ্ছিলাম যেন শেষ বল পর্যন্ত উইকেটে থাকতে। তাই এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল আসলে ১৯তম ওভারেই। শেষ বলে যে করেই হোক সিঙ্গেল নেব বলে ঠিক করেছিলাম। শেষ ওভারে স্ট্রাইক পেতে চাইছিলাম খুব করে।’

ওয়ানডেতে মাহুদুল্লাহ রিয়াদ এখন ওপরে ব্যাটিং করলেও টি২০-তে নিতে হচ্ছে ফিনিশারের ভূমিকা। তাতে আপত্তি নেই ডানহাতি এই অলরাউন্ডারের।

এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘টি২০-তে আমাকে অনেকটা ফিনিশারের ভূমিকাই নিতে হচ্ছে। ৬-৭ নম্বরে নামলে এটাই এখন আমাকে করতে হচ্ছে। তাই আমি অপেক্ষা করছিলাম কখন নিজের জোনে বল পাই। জানতাম পেলে আমি ঠিকই মারতে পারব। শেষ পর্যন্ত এই কাজটি ভালোভাবে করতে পারায় আমি খুবই খুশি।’