ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাজ শিল্প বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে

Link Copied!

amuঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জাহাজ নির্মাণ এখন রপ্তানীমুখী শিল্পে পরিণত হয়েছে। ইতোমধ্যে আমরা জাহাজ রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আর্জন করতে সক্ষম হয়েছি। এ শিল্প আজ বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।’

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় নবনির্মিত ডক ইয়ার্ডে বিলাসবহুল যাত্রীবাহী নৌযান অ্যাডভেঞ্চার-৯ এবং ক্যাটাম্যারান ওয়াটার বাস এমভি অ্যাডভেঞ্চার ৫ ও ৬ জাহাজের মডেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজ তিনটি নির্মাণ করছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বক্তব্য দেন। এর আগে, মন্ত্রী দপদপিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।