ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একক কার্ডে তোলা যাবে ৩০০ মার্কিন ডলার

Link Copied!

ATM=2অর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের একক লেনদেনে সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে একবারে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত লেনদেন করা যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে একক লেনদেনে সর্বোচ্চ ১০০ ডলার খরচ করা যেত। কেন্দ্রীয় ব্যাংক এ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, এখন থেকে একক লেনদেনে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করা যাবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি দেয়া হয়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যয় নির্বাহ, অনলাইনে ফি পরিশোধ ও হোটেল বুকিং ইত্যাদির জন্য এ কার্ড ব্যবহার করা যায়।