ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার এক ফ্রেমে শাহরুখ-গৌরি-আলিয়া

Link Copied!

SHARUKH-GORY-ALIAবিনোদন ডেস্ক : ছবিতে যে তিনজন তারকাকে দেখা যাচ্ছে, তারা কিন্তু প্রথমবারের মত একসঙ্গে ফ্রেম বন্দি হলেন! আলিয়া ভাট, গৌরি সিন্ধে এবং বলিউড বাদশাহ শাহরুখ খান। শুধু যে ফ্রেমেই প্রথমবার, তা কিন্তু না। বরং প্রথমবার একসঙ্গে এই তিনজনই একটি বিগ বাজেটের ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন!

হ্যাঁ। গেল বছরে যে গুঞ্জন শোনা গিয়েছিল যে ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধের দ্বিতীয় ছবিতে হাঁটু বয়েসি মেয়ে আলিয়া ভাটের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন বলিউড কিং শাহরুখ খান, সেই গুঞ্জনকেই সত্য প্রমানিত করে নতুন ছবিতে সম্প্রতি কাজ শুরু করলেন তারা তিনজন!

আর ছবির কাজেই তারা অবস্থান করছেন গোয়াতে। আর সেখানে অবস্থানকালে এই তিনজনের একটি সেলফি দিলেন আলিয়া ভাট।সেখানে ছবির প্রাথমিক কাজ করে ফের মুম্বাই চলে আসবেন। তবে শুটিং এখনই নয়। কারণ ছবির নায়িকা আলিয়া ভাট ব্যস্ত হয়ে যাবেন তার এই বছরের আলোচিত ছবি ‘কাপুর এন্ড সন্স’-এর প্রচার প্রচারণায়। ছবিটি যে আসছে মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আর অন্যদিকে শাহরুখ ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘রইস’ নিয়ে। এই ছবির কাজ শেষ হলেই আগামী মাসেই গৌরি সিন্ধের পরিচালনায় ছবিতে শুটিং শুরু করবেন তারা।

উল্লেখ্য, শাহরুখ-আলিয়ার ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন শাহরুখ খানের প্রোডাকশন হাউজ ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ এবং করন যোহরের ‘ধর্ম প্রোডাকশনস’।