ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানি লিওনের অভিনয়ে মুগ্ধ প্রিয়াঙ্কা চোপড়া

Link Copied!

SUNNY-PRIYANKAবিনোদন ডেস্ক : বলিউডের এই্ সময়ের প্রভাবশালী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডেই বা বলি কেন, বরং হলিউডেওতো এত অল্প সময়ে কম জনপ্রিয়তা পাননি! জনপ্রিয় সিরিজ কোয়ান্টিকো দিয়েই জিতে এনেছেন প্রথম এশিয় হিসেবে ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’। আর এই প্রিয়াঙ্কা চোপড়াই এবার বিতর্কিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনে মুগ্ধতার কথা জানালেন!

প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনেত্রী হিসেবে খুব পছন্দ করেন এমন কথা কোনো ধরনের রাখডাক না রেখেই গেল বছরে জানিয়ে দিয়েছিলেন সানি লিওন। আর তা বোধয় রিটার্ন দিলেন প্রিয়াঙ্কা!

হ্যাঁ। বলছিলাম, সদ্য ইউটিউবে রিলিজ হওয়া সানি লিওন অভিনীত মাত্র চার মিনিটের শর্টফিল্ম ‘১১ মিনিট’-এর কথা। যা দেখে রীতিমত ফিদা বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শর্টফিল্মটি তিনি তার টুইটে শেয়ারও করেছেন, আর সানি লিওনকে জানিয়েছেন ভালোবাসা।

নিজের অতীত নিয়ে বলিউডে নানান সময়ে প্রশ্নের সম্মুখিন হতে হয় ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনকে। ভারতে তার থাকা নিয়ে থানা পুলিশ হয়েছে অসংখ্যবার। এতকিছুর পরেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বলিউড ছেড়ে কোথাও যাচ্ছেন না। বরং ভালো কাজের মধ্য দিয়ে এখানেই ঘর বাঁধতে চান তিনি। আর তার এমন যুক্তির পক্ষে সব সময় পজিটিভ ছিলেন বলিউডের নামিদামি তারকারাও। তাদের মধ্যে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও।

২৩ ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজ হয়েছে মাত্র চার মিনিট ৩৯ সেকেন্ডসের একটি শর্টফিল্ম। যেখানে একজন ধূমপানে আসক্ত মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে নিয়ে গল্প নির্মাণ করা হয়েছে। তার জীবনের শেষ এগারো মিনিট নিয়ে ধূমপান বিরোধী এই ক্যাম্পেইনে প্রথমবার অলক নাথ এবং দীপক দুব্রিয়ালের সঙ্গে একসঙ্গে অভিনয় করলেন সানি লিওন। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন বিভু পুরি।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন পাঁচের মধ্য দিয়ে বলিউডে জায়গা করে নেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। এরপর জিসম-২ দিয়ে অভিনয়ে পা রাখলেও এখন পর্যন্ত একমাত্র ব্যবসাসফল ছবির তালিকায় নাম আছে ‘এক পেহলি লীলা’র। তার অভিনীত সর্বশেষ ছবি ‘মাস্তিজাদে’ মুক্তি পায় গেল মাসের শেষ সপ্তাহে।