স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ালেন নোভাক জকোভিচ। বিশ্বসেরা এই সার্বিয়ান সার্বিয়ান টেনিস তারকা এই প্রতিযোগিতায় আগের চার আসরেই শিরোপা জিতেন। কোয়ার্টারে স্পেনের ফ্যালিসিনো লোপেজের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ গেমে হেরে যান জোকোভিচ। এরপরই খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।
মূলত চোখের সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে জোকোভিচকে। একদিন আগেই ৭০০তম জয়ের দেখা পান সার্ব তারকা। পরে জোকোভিচ বলেন, ‘চোখে ইনফেকশন ও এলার্জি জনিত সমস্যা দেখা দেয়। দুবাই আসার পর শেষ দুদিন ধরে এই সমস্যা ভুগাচ্ছে আমাকে। প্রথমবারের মতো চোখে এমন সমস্যার কারণে খেলা থেকে সরে দাঁড়াতে হল।’
লোপেজ এখন সেমিফাইনালে সাইপ্রাসের মার্কোস বাগদাতিসের মুখোমুখি হবেন। ১১ বারের গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন। প্রতিপক্ষের অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন লোপেজও। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে এমন ম্যাচ থেকে এভাবে সরে যেতে হল।’

