ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধূমপান বিরোধী ক্যাম্পেইনে প্রশংসিত সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : নিজের অতীত নিয়ে বলিউডে নানান সময়ে প্রশ্নের সম্মুখিন হতে হয় ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনকে। ভারতে তার থাকা নিয়ে থানা পুলিশ হয়েছে অসংখ্যবার। এতকিছুর পরেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বলিউড ছেড়ে কোথাও যাচ্ছেন না। বরং ভালো কাজের মধ্য দিয়ে এখানেই ঘর বাঁধতে চান তিনি।

ভালো কাজ, মানে ভালো অভিনয়। অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে বলিউডে তার জায়গা করে নেয়ার প্রয়াস এবার দেখা গেল একটি শর্টফিল্মের মাধ্যমে।

হ্যাঁ। ২৩ ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজ হয়েছে মাত্র চার মিনিট ৩৯ সেকেন্ডসের একটি শর্টফিল্ম। যেখানে একজন ধূমপানে আসক্ত মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে নিয়ে গল্প নির্মাণ করা হয়েছে। তার জীবনের শেষ এগারো মিনিট নিয়ে ধূমপান বিরোধী এই ক্যাম্পেইনে প্রথমবার অলক নাথ এবং দীপক দুব্রিয়ালের সঙ্গে একসঙ্গে অভিনয় করলেন সানি লিওন। বিভু পুরির পরিচালনায় অসাধারণ এই কাজটি দেখে নিতে পারেন এখানে।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন পাঁচের মধ্য দিয়ে বলিউডে জায়গা করে নেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। এরপর জিসম-২ দিয়ে অভিনয়ে পা রাখলেও এখন পর্যন্ত একমাত্র ব্যবসাসফল ছবির তালিকায় নাম আছে ‘এক পেহলি লীলা’র। তার অভিনীত সর্বশেষ ছবি ‘মাস্তিজাদে’ মুক্তি পায় গেল মাসের শেষ সপ্তাহে। বক্স অফিসে যা খুব একটা সাফল্য বয়ে আনতে পারেনি।