ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের পাগলামির জবাব দিলেন শচীন টেন্ডুলকার

Link Copied!

shachinবিনোদন ডেস্ক : প্রচার প্রচারণায় সব সময়ই এগিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রচারণায় অভিনব কৌশল অবলম্বনেও তিনি সবারচেয়ে এগিয়ে। এবার তিনি প্রচারণায় আছেন নিজের আসন্ন ছবি ‘ফ্যান’ নিয়ে। এরই ধারবাহিকতায় সম্প্রতি ‘যাবরা ফ্যান’ নামে একটি গানও ইউটিউবে রিলিজ দিয়েছেন তিনি। আর গানের প্রচারণায় জড়িয়ে ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। আর শচীন টেন্ডুলকারও জবাব দিলেন শাহরুখের এই পাগলামির!

সম্প্রতি ‘যাবরা ফ্যান’ নামে একটি গান ইউটিউবে রিলিজ দিয়েছেন শাহরুখ খান। ‘ফ্যান’ ছবির এই গানটি এরইমধ্যে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে রেকর্ডিং করেছেন শাহরুখ। আর এই ছবির প্রচারণায় সম্প্রতি শাহরুখ টুইটে শচীন টেন্ডুলকারকে মেনশন করে বলেছিলেন নিজের ‘ফ্যান’ হওয়ার অভিজ্ঞতা। আর ভক্ত শাহরুখের সেই টুইটের এবার জবাব দিলেন শচীন!

শচীন টেন্ডুলকার ফিরতি টুইটে শাহরুখের জবাব দিয়ে বলেন, ‘আউট কিংবা নট আউট, দুটোই মূলত খেলার একটা অংশ। কিন্তু মানুষের সমর্থন হচ্ছে স্থায়ী একটা জিনিষ। যা খেলায় ভালো কিংবা খারাপ করলেও তারা সাথেই থাকেন।’ আসছে এপ্রিলে তিনিও যে শাহরুখের ‘ফ্যান’ ছবিটি দেখতে মুখিয়ে আছেন, সে কথাও জানান টুইটে!

উল্লেখ্য, বর্তমানে ‘রইস’ নামের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন শাহরুখ। ছবিটি আসছে ঈদে সালমান খানের ‘সুলতান’-এর সঙ্গে একইদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর অন্যদিকে মনিশ শর্মার নির্মাণে শাহরুখ অভিনীত ‘ফ্যান’ ছবিটি আসছে এপ্রিলের ১৫ তারিখে মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।