ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটির ইউক্রেন জয়

Link Copied!

mansityস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে অনেক বেশি ব্যস্ততাই ছিল ম্যানচেস্টার সিটির। যে কারণে এফএ কাপের খেলায় পর্যন্ত দ্বিতীয় শ্রেণির দল নামিয়ে হেরেছে। তবে সেই কাঙ্ক্ষিত ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটি। ইউরোপ সেরা ক্লাবগুলোর লড়াইয়ে শেষ ষোলোর প্রথম লেগের খেলায় ডায়নামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। দিনের অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে পিএসভির সঙ্গে।

বুধবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যায় ম্যানুয়েল পেলিগ্রিনির দল। যেখানে স্বাগতিক দল ডায়নামো কিয়েভের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়েই ফিরতে সক্ষম হয় ম্যানসিটি। সার্জিও আগুয়েরো, ডেভিড সিলভা ও ইয়া ইয়া তোরে তিন গোল করেছেন। রবিবার এফএ কাপের ম্যাচে যাদের বিশ্রাম দেয়া হয়েছিল এই ম্যাচে তাদের সবাইকে মাঠেন নামান পেলিগ্রিনি। যে কারণে দল বেশ শক্তিশালী ছিল। তার ফলও পেয়েছেন তিনি।

মাত্র ১৫ মিনিটে ম্যানসিটির পক্ষে গোলের সূচনা করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ৪০ মিনিটে সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ডায়নামোর পক্ষে অবশ্য এক গোল শোধ করতে সক্ষম হয় ভিতালি ভুয়ালসিকি। খেলার একেবারে শেষ মিনিটে ইয়া ইয়া তোরের গোলে আবারো ব্যবধান বাড়ায় সিটি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় তারা।

সিটির জন্য এই জয় দুর্দান্ত এক সুযোগ হিসেবে থাকল। কারণ ১৫ মার্চ ফিরতি লেগের খেলা হবে ইতিহাদ স্টেডিয়ামে। ঘরের মাঠে সেই ম্যাচে স্বল্প ব্যবধানে হারলেও তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে।