ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিতের ব্যাটিংয়ে মুগ্ধ ধোনি

Link Copied!

rohitস্পোর্টস ডেস্ক : দিনভর থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশ মিলিয়ে এমনিতেই কন্ডিশন ছিল পেস সহায়ক। সেই সঙ্গে যোগ হয়েছিল সবুজ উইকেট। মিরপুরের ঘাসের উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। স্বাগতিক বাংলাদেশকে ৪৫ রানে হারানোর ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৮৩ রানে ঝড়ো এক ইনিংস। এমন জয়ের পর ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি দলের সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে রাখলেন। তারপরও বলেছেন, রোহিত শর্মার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি মুগ্ধ।

মাত্র ২১ রানে জীবন পাওয়ার পর রোহিত ৫৫ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে বড় জয় পেতে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ প্রসঙ্গে ভারতের অধিনায়ক ধোনি বলেন, ‘রোহিতের ইনিংসটি দলের জন্য অবশ্যই বিশেষ কিছু। ওই সময় বড় জুটির খুবই প্রয়োজন ছিলো। রোহিত সেটিই করেছে। প্রথমে যুবরাজ, পরে হার্দিককে নিয়ে জুটি গড়েছে। উইকেটের আচরণ বুঝে শুরুতে সময় নিয়ে পরে রান বাড়িয়েছে। এই উইকেটে ওই সময়ে ঠিক এরকম ইনিংসই দলের প্রয়োজন ছিল। বলতে পারেন শেষ পর্যন্ত সে এই কাজটি খুব ভালোভাবে করতে পেরেছে। এটাই আমাদের ম্যাচে জয়-পরাজয়ের ক্ষেত্রে শেষ পর্যন্ত বড় হয়ে দেখা দিয়েছে।’

এশিয়া কাপের প্রথম ম্যাচে ১৬৬ রান সংগ্রহের পর ধোনি নিশ্চিত ছিলেন ম্যাচটি তাদের দখলে চলে এসেছ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের উইকেটে ১৬০ রান তাড়া করা খুব কঠিন। আমাদের বোলাররা দারুণ ছন্দে আছে। বিশ্বাস ছিলো আমরা ভালো কিছু করতে পারবো।’

তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডের প্রশংসা ছিল ধোনির কণ্ঠে। তিনি বলেন, ‘সে অসাধারণ একজন ক্রিকেটার। সময়মতো প্রয়োজনীয় কাজটি ঠিকভাবে করেছে। তার কারণেই আমরা ১৫-২০ রান বেশি করতে পেরেছি। নয়তো আমাদের স্কোর ১৪০ হতো।’

মাত্র ৪২ রানেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। রোহিতের ৫৫ বলে ৮৩ বলের ইনিংস আর শেষ দিকে হার্দিক পান্ডের ছোটো কিন্তু কার্যকর ইনিংসে ভারত পেয়ে যায় ১৬৬ রানের বড় পুঁজি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। আর তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানালেন, উইকেটের চ্যালেঞ্জ আরও বেশি উদ্বুদ্ধ করেছিল তাকে।

এ প্রসঙ্গে ভারতীয় এই ডানহাতি ওপেনার বলেন, ‘আমাদের এই অঞ্চলে এই ধরণের উইকেট পাওয়া অস্বাভাবিক। এই উইকেটে প্রয়োজন ছিল একজন টপ অর্ডার ব্যাটসম্যানের টিকে থাকা এবং লম্বা ইনিংস খেলা। আমি নিজেকে বলছিলাম যে কাজটা আমাকেই করতে হবে। আমি স্রেফ মৌলিক দিকগুলোতেই মনোযোগ দিয়েছি, বোলারদের গতিকে কাজে লাগিয়ে রান করতে চেয়েছি।’