ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে ‘গো টিচ লার্ন টিচ’ বিষয়ে সেমিনার

Link Copied!

nobiনোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক এনএসটিইউ নামক সংগঠনের উদ্যোগে ‘গো টিচ লার্ন টিচ’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রযুক্তি বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক আবিদুর রহমান ও প্রভাষক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে সেমিনারে উপস্থিত সকলকে বিশেষ করে সেমিনার আয়োজনের সাথে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের সেমিনার প্রতিমাসেই হওয়া উচিত। তাতে শিক্ষার্থীদের আইটি নলেজ বৃদ্ধি পাবে। তারা নিজেদের একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক সরঞ্জামাদি ক্রয়ের ব্যাপারে অগ্রাধিকার দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’