ঢাকাWednesday , 24 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড, শীর্ষে অস্ট্রেলিয়া

Link Copied!

Australiaস্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক স্বাগতিক নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে দুই ম্যাচ সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করল সফরকারিরা। এই জয়ে শেষ নয় টেস্টের সাতটিতেই জয় পেল অস্ট্রেলিয়া। সেই সুবাদে টেস্ট র্যােঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে দলটি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৭০ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছিল ৫০৫ রান। আর দ্বিতীয় ইনিংসে কিউইরা রান করে ৩০৫। ফলে জয়ের জন্য অসিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০১ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে মঙ্গলবারই মাঠে নেমে ৭০ রানে এক উইকেট হারায়। বুধবার শেষ দিনে বাকি পথ পাড়ি দিতে আর দুটি উইকেট হারাতে হয়েছে তাদের।
বড় রকমের কোনো অঘটন না ঘটলে বুধবার শেষ দিনে ফলটা অস্ট্রেলিয়ার অনুকূলে যাওয়ারই কথা ছিল। হয়েছেও তাই। জয়ের জন্য শেষ দিনে মাত্র ১৩১ রান প্রয়োজন ছিল স্টিভেন স্মিথ বাহিনীর। প্রয়োজনীয় সেই রান তুলতে শেষ দিনে তাদের খেলতে হয়েছে ৩৪ ওভার। সকালের উইকেটেও প্রতিপক্ষকে সেভাবে চাপে ফেলতে পারেনি স্বাগতিকরা। তাই এদিন কাঙ্ক্ষিত রান তুলতে অস্ট্রেলিয়া হারায় আর দুটি উইকেট।
অপরাজিত ৫৩ রান করে নিজ হাতে জয় নিয়ে মাঠ ছাড়েন স্মিথ। আর জো বার্নস ৬৫ ও ওসমান খাজা ৪৫ রান করে আউট হয়ে যান। ১০ রান করা এ্যাডাম ভোজেস শেষ পর্যন্ত ছিলেন স্মিথের সঙ্গে।
কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের জন্য ছিল এটি বিদায়ী ম্যাচ। ১০১তম ম্যাচে তিনি দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ম্যাককালামের বিদায়ী ম্যাচে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জো বার্নস। প্রথম ইনিংসে ১৭০ রান করে জয়ের ভিতটা তিনিই গড়ে দেন।