ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তন

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগেই ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরি নামক ঘাতক আঘাত হানায় দলটির স্কোয়াডে আনতে হয়েছে পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেলেন বাবর আজম ও রুম্মান রাইস। তাদের পরিবর্তে পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ সামি ও ব্যাটসম্যান শারজিল খান।

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনুশীলন করার সময় হাতে চোট পান বাবর। ইনজুরি কাটিয়ে উঠতে তার সময় লাগবে ৩ থেকে ৪ সপ্তাহ। তাই এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না বাবরের।

আর গ্রেড ওয়ান হ্যামেস্ট্রিং ইনজুরিতে ভুগছেন রুম্মান রাইস। তার চোটও বেশ মারাত্মক। তাই আসন্ন দুটি বড় টুর্নামেন্টে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি পাকিস্তানের নির্বাচকরা।

পাকিস্তানের এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, শারজিল খান, ইফতেখার আহমেদ (শুধু এশিয়া কাপ), খালিদ লতিফ(শুধু টি-২০ বিশ্বকাপ), ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুররাম মানজুর ও মোহাম্মদ সামি।