ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সফল মানুষদের সঙ্গে নাবিলা

Link Copied!

nabilaবিনোদন প্রতিবেদক : আয়নাবাজির শুটিং শেষ করেছেন বেশ আগে। সম্প্রতি শেষ হলো ডাবিং। আপাতত আর কাজ নেই তার হাতে। নতুন সিনেমাও নাম লেখাননি। কিন্তু তাই বলে কি বসে থাকা চলে! ফিরে গেলেন পুরানো পেশায়। আবারও তাকে দেখা যাবে উপস্থাপনায়। বিটিভির ‘স্বপ্ন নয় সত্যি’ নামে একটি মাসিক প্রোগ্রাম উপস্থাপনা করছেন তিনি।

নাবিলা জানালেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সফল মানুষদের নিয়ে প্রোগ্রামটা করছি। যারা দেশের জন্য, নিজ নিজ অঞ্চলের জন্য অবদান রাখছে। অন্যকে ভালো কাজের উৎসাহ দিচ্ছে। তাদেরকে মঞ্চে ডেকে তাদের জীবনের গল্প শুনছি।’

তিনি আরও জানালেন, ‘প্রোগ্রামটির সেভাবে প্রচার নেই। কিন্ত কাজটা করে একটা তৃপ্তি লাগছে। দেশের জন্য যারা কিছু করছে তাদের জন্য নিয়ে কাজ করার আলাদা ভালো লাগা আছে।’ অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার বিটিভিতে প্রচার হচ্ছে।