ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লংকাবাংলা ফাইন্যান্সের ৩০% লভ্যাংশ ঘোষণা

Link Copied!

lankabanglaঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত বছরে কোম্পানিটির কনসুলেটেড নেট মুনাফা ৪২ কোটি ৯ লাখ টাকা। কনসুলেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।