অর্থনৈতিক প্রতিবেদক : উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল কিনতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এজন্য কোম্পানিটি গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। সোমবার টেন্ডার ওপেন করে ১২টি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বিপিসির পরিচালক মোসলে উদ্দিন। সর্বশেষ ২০০১ সালে সরকার সরকার দরপত্রের মাধ্যমে তেল কিনে। যদিও শিডউল কিনেছিলে ১৮টি বোম্পানি।
২০০১ সালের পর থেকে শুধু সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে তেল আমদানি করছিল বিপিসি। এ পদ্ধতিতে স্বচ্ছতা অভাব রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া জিটুজি পদ্ধতিতে লোকসানও গুণতে হতো বিপিসিকে । তাই দরপত্রের মাধ্যমে তেলা কেনার সিদ্ধান্ত হয়।
এর দরপ্রস্তাবের মাধ্যমে ১৩ লাখ ২০ হাজার টন পরিশোধিত ডিজেল আর ১ লাখ ৮০ হাজার টন জেট ফুয়েল আমদানি করা হবে। মোসলে উদ্দিন জানিয়েছেন, দরপ্রস্তাবগুলো পর্যালোচনা করে কার্যাদেশ দিতে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে।
যেসব কোম্পানি দরপ্রস্তাব জমা দিয়েছে সেগুলো হলো, যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সন মোবিল, ডাচ কোম্পানি ট্রাফিগুরা, থাইল্যান্ডের রাষ্ট্রীয় কোম্পানি পিটিটি পাবলিক কোম্পানিম ইমরেটস ন্যাশনাল অয়েল কোম্পনি, মালশিয়ার রাষ্ট্রীয় কোম্পনি প্রেট্রোনাস, দক্ষিণ কোরিয়ার এসকে এনার্জি, পেট্রো চায়না, সুইস সিঙ্গাপুর ওভারসিস এন্টারপ্রাইস, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই ইত্যাদি।

