ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে মাশরাফি
আমার নয় পুরো দেশের জন্যই গর্বের

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি। বাংলাদেশের প্রথম ব্যাক্তিত্ব হিসেবে জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) যুব শুভেচ্ছদূত হতে যাচ্ছেন ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি দীর্ঘদিন ধরে নড়াইল এক্সপ্রেসের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের খেলোয়াড়ি ও ব্যক্তিগত জীবন নিয়েও করা হয়েছে অনেক যাচাই-বাছাই। দেখা হয়েছে দেশের সর্বসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। এই সময়ে মাশরাফির সঙ্গেও কয়েক দফা আলোচনা করেছে জাতিসঙ্গের প্রতিনিধি। পুরোপুরি সন্তুষ্ট হয়েই বাংলাদেশ থেকে মাশরাফিকে সম্মানিত করার প্রস্তাব যায় জাতিসংঘে।

সোমবার সন্ধ্যায় ইউএনডিপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাশরাফির শুভেচ্ছাদূত হওয়ার বিষয়টা নিশ্চিত করে। এখন ভালো একটা দিনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার অপেক্ষা। বৃহস্পতিবার বাংলাদেশের এশিয়া কাপের ম্যাচ নেই। ইউএনডিপি জানিয়েছে এই দিনেই একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে।

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা সাফল্যে দেশকে বড় দলের কাতারে নিয়েও গেছেন নড়াইল এক্সপ্রেস। তার দুর্দান্ত নেতৃত্বে গোটা জাতি গর্বিত। এবার জাতিসংঘ মাশরাফিকে উন্নয়ন প্রকল্পের শুভেচ্ছাদূত করে বাংলাদেশের সম্মান আরও বাড়িয়ে দিল।

একটা দেশ থেকে একজন ব্যক্তিত্বকেই বাছাই করা হয়। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘জাতিসংঘের ঢাকা অফিস থেকে ব্যক্তিগত পর্যায়ে আমাকে জানানো হয়েছে, আমাকে তাদের শুভেচ্ছাদূত করা হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি। তবে তারা বলেছে, এখানে কাজের পরিধি হবে অনেক বড়। তাই আমি মনে করি এটা শুধু আমার নয় পুরো দেশের জন্যই অনেক গর্বের।’