ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাই-বেরাদরের সঙ্গে অর্পিতা খান

Link Copied!

orpitaবিনোদন ডেস্ক : শিগগিরই মা প্রথম সন্তানের মা হতে চলেছেন সুপারস্টার অভিনতা সালমান খানের ছোট বোন অর্পিতা খান। আর এই আনন্দ খবরে পার্টি হবে না তা কি হয়! ফলে ভালোবাসা দিবসে অর্পিতার ডাকে হয়ে গেল আগাম সন্তানের শুভ কামনায় বিশাল এক পার্টি। আর সেই পার্টিতে দুই ভাইসহ পরিবারের সাথে আজ ইনস্টাগ্রামে পোস্ট দিলেন বেশকিছু একান্ত মুহূর্তে তোলা ছবি।
শুটিংয়ের জন্য খুব চাপে ছিলেন সালমান। আসন্ন ছবি ‘সুলতান’-এর শুটিং চলছে পুরোদমে। এক মুহূর্তু সময় নেই হাতে, কারণ ছবিটি যে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে এমন পরিস্থিতিতে ছোট এবং খুবই আদরের বোন অর্পিতা ডেকেছেন প্রথমবার মাতৃত্ব উদযাপনের! তার সন্তানকে শুভ কামনা জানাতে সেদিন হাজিরও ছিলেন তিনি। সালমান ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সোহেল খান, আলভিরাসহ স্বামী আয়ুষ্মান ভাই বোনসহ অনেকে। প্রসঙ্গত, সালমান খান অভিনীত সুলতান ছবিটি হরিয়ানার একজন কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিতব্য ছবি। যেখানে তার বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে আনুশকা শর্মাকে।