ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই প্রামাণ্যচিত্রে একুশ

Link Copied!

minarবিনোদন প্রতিবেদক : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটি রচনার প্রেক্ষাপট নিয়ে ‘আমি কি ভুলিতে পারি’ ও শহীদ মিনারের ভাঙ্গাগড়ার গল্প নিয়ে ‘শহীদ মিনার’ শিরোনামে দুটি প্রামান্যচিত্র প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি।

ভাষা সংগ্রামী আহমদ রফিক এবং সুফিয়া আহমেদের ২১শে ফেব্রুয়ারি থেকে অনুপ্রানিত হয়ে আবদুল গাফফার চৌধুরীর কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সিরাজুল ইসলাম চৌধুরীর ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে বিশ্লেষনাত্মক বক্তব্য নিয়ে নির্মিত হয়েছে প্রামান্যচিত্র ‘আমি কি ভুলিতে পারি’।

অন্যদিকে ভাষা আন্দোলনের অমর প্রতীক শহীদ মিনার নিমার্নের আখ্যান নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামান্যচিত্র ‘শহীদ মিনার’ শহীদ মিনার ভাষা শহীদ, রাষ্ট্রভাষা-আন্দোলন ও অমর একুশের স্মৃতিস্মারক এক মহান ও পবিত্র স্থাপত্যের নাম। বাঙালীর স্বপ্ন, আশা-আকাঙ্খা ও ঐক্যের স্মারক, প্রগতির প্রতীক। ১৯৫২ সালের পর থেকে শহীদ মিনার আমাদের সকল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের একমাত্র আশ্রয় ও উৎসস্থল হিসেবে অবিস্মরনীয় ভূমিকা পালন করে আসছে। মূলত ৫২’র রাষ্ট্র ভাষা-আন্দোলনে অমর শহীদদের স্মৃতি অম্লান করে রাখার জন্যই শহীদ মিনার নির্মাণের চিন্তা করা হয়েছিলো। ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয় ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের এক রাতের শ্রমে। ১৯৫৬ সালে ২১ ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস ও সরকারী ছুটির দিনহিসেবে ঘোষণা করা হয়। পরর্তীতে ১৯৫৭ সালে আওয়ামীলীগ মন্ত্রিসভার আমলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের একাংশে নতুন করে শহীদ মিনার তৈরীর কাজ শুরু হয়।

এই প্রামাণ্যচিত্রে সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধির সময়কাল থেকে নির্মাণ ও পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এই প্রতীকের ভাঙ্গাগড়ার গল্প শোনার পাশাপাশি এই অনন্য মহানকীর্তি গড়ে তোলার পেছনের মানুষগুলো সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় ‘আমি কি ভুলিতে পারি’ এবং সন্ধ্যা ৭টায় ‘শহীদ মিনার’ শিরোনামের প্রমান্যচিত্র দুটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হয়।