স্পোর্টস ডেস্ক : ফুটবলে এমন ঘটনা খুব কমই দেখা যায়। খেলা শেষ না করেই রেফারি চলে গেলেন মাঠের বাইরে। ঘটনাটি ঘরেছে জার্মানির বুন্দেসলিগায়। খেলা ছিল লিগের দুই ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেনের মধ্যে। ম্যাচে ফ্রিকিক থেকে দেয়া একমাত্র গোলে জয় পেয়েছে বরুসিয়া।
ঘটনার সূত্রপাত গোল হওয়া সেই ফ্রিকিকের সিদ্ধান্তকে কেন্দ্র করে। খেলার ৬৪ মিনিটে প্রতিপক্ষের পোস্টের কাছে ফ্রিকিক পায় বরুসিয়া ডর্টমুন্ড। সেই ফ্রিকিক থেকেই ডর্টমুন্ডের পিরেরে এমেরিক অবমেয়াং গোল করেন। তবে লেভারকুসেনের কোচ রজার সচমিডট অভিযোগ যেখানে ফ্রিকিক হয়েছে সেখান থেকে নয়, আরো কাছে থেকে সেই কিক নেয়া হয়েছে।
এ নিয়ে রেফারির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন লেভারকুসেন কোচ। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে রেফারি তাকে লাল কার্ড দেখান। কিন্তু লেভারকুসেন কোচ মাঠ ছাড়তে চাননি। এ নিয়ে ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর রেফারি নিজেই মাঠ ছেড়ে চলে যান। অবশ্য পরে অবশ্য লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়েন লেভারকুসেন কোচ।

