ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার থেকে শুরু টিকিট বিক্রি

Link Copied!

asia-cupস্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই দিনের অপেক্ষায়। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। প্রথমবারের মতো টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ফলে বাড়তি রোমাঞ্চ খেলা করছে ভক্তদের মনে। চার-ছক্কার ধুন্ধুমার লড়াই দেখতে মুখিয়ে আছে সমর্থক-অনুরাগীরা। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি। প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।

আগেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকায় খেলা উপভোগ করতে পারবেন ভক্তরা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৩০০০ টাকা। প্রতিটি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কেনা যাবে। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা