নিজস্ব প্রতিবেদক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার একুশে ফেব্রুয়ারি প্রভাতফেরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উপ-উপাচর্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন।

