ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিবীয় দলে ব্রাভোর পরিবর্তে চার্লস

Link Copied!

CHARLSস্পোর্টস ডেস্ক : ড্যারেন ব্রাভোর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপের দলে নেয়া হয়েছে জনসন চার্লসকে। যেই টুর্নামেন্ট আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হবে। ২৭ বছর বয়সী চার্লস ব্যাটসম্যান হিসেবে খেলেন। আবার উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রয়োজনে মিডিয়াম পেস বোলিংও করেন।

ওয়েস্ট ইন্ডিজকে ২৩টি টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন চার্লস। এমনকি ২০১২ সালে শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ শিরোপা জয়ের সময়ও ক্যারিবীয় দলে ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে কোয়ার্টার ফাইনালে ৮৪ রান করে হয়েছিলেন ম্যাচসেরাও।

মূলপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী ৭ মার্চ ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ১০ ও ১৩ মার্চ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বের ড্র-তে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ-১ এ। তাদের সঙ্গে এই গ্রুপে আরো আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও প্রথম রাউন্ড থেকে ওঠে আসা একটি দল।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), সামুয়েল বাদরি, কার্লোস ব্রাথওয়েট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জ্যাসন হোল্ডার, অ্যাসলে নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও জেরোমে টেলর।