ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যাককালামেরই ভক্ত ভিভ রিচার্ডস

Link Copied!

maculumস্পোর্টস ডেস্ক : অনেক আগেই ম্যাককালাম বলেছিলেন, তার আইডল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস। তবে এবার সেই ভিভই বললেন, ম্যাককালামেরই তিনি বড় ভক্ত। ৫৪ বলে টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার পর ম্যাককালামকে নিয়ে প্রশংসার ঝাঁপি খুলে বসেছেন ভিভ।

শনিবার ক্যারিয়ারের শেষ টেস্টে ৫৪ বলে দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম। এতে তিনি পেছনে ফেলেছেন ৫৬ বলে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ভিভ রিচার্ডস ও মিসবাহউল হককে। নিজের রেকর্ড ভাঙলেও খুব একটি আফসোস হয়তো নেই ভিভের। উল্টো ম্যাককালামকে আকাশ ছোঁয়া প্রশংসা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেট কিংবদন্তী। রিচার্ডসের মতে বিশ্ব ক্রিকেটের সেরা মুখ নিউজিল্যান্ড অধিনায়কই।

এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ভিভ। পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি কুয়েত্তার মেন্টর ভিভ শুভেচ্ছা জানিয়েছেন ম্যাকালামকে। তিনি বলেন, ‘আমি ম্যাককালামকে শুভেচ্ছা জানানোর সুযোগটা নিতে চাই। আমি বহু বছর ধরেই তোমার ভক্ত। এরকম একটা রেকর্ড দারুণ ব্যাপার। তুমি খেলাটাকে সুন্দর করে দাও।’

অভিষেক থেকে শুরু করে এখন পর্যন্ত কোন টেস্টে বাদ পড়েননি ম্যাককালাম। টানা খেলছেন ১০১ টেস্ট। এটিই বিদায়ী টেস্ট তার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই রেকর্ড গড়েন ম্যাককালাম। শেষ পর্যন্ত তিনি আউট হন ১৪৫ রানে, যেখানে বল খরচ করেছেন মাত্র ৭৯টি। এর মধ্যে ছিল ২১টি চার ও ছয়টি ছক্কার মার, এ যেন টেস্ট নয়, ধুম ধাড়াক্কার টি২০।

ম্যাককালামের রেকর্ডের প্রশংসা করতে গিয়ে ভিভ মনে করেন নিজের সেই রেকর্ডের কথা। তিনি বলেন, ‘ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম আমরা। দলের অনেক বেশ রান দরকার ছিল। ঘরের সমর্থকদের সামনে এই মাইলস্টোনে পৌঁছনোটা ছিল দারুণ এক অনুভূতি। আমার মনে হয় এটা সারা জীবন মনে থেকে যাবে।’

ভিভের সেই পুরোনো রেকর্ড অবশ্য ২০১৪ সালে স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহউল হক (৫৬ বলে সেঞ্চুরি)। আর তাই তিনি স্মরণ করেছেন মিসবাহকেও, ‘আমরা দুজন এখন দ্বিতীয়। আর তাই ব্রেন্ডনের কৃতিত্ব কেউ কখনও ভুলবে না।’