ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলায় তাদের প্রিয় শব্দ ‘মা’!

Link Copied!

intertainmentবিনোদন প্রতিবেদক : মহান একুশে ফেব্রুয়ারি আজ। একুশ আমাদের মননের বাতিঘর। একুশ মহিমামণ্ডিত করেছে বাঙালি জাতিকে। বায়ান্নের আন্দোলনে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে মিছিলে স্লোগানে প্রকম্পিত হয়েছিল গোটা বাংলাদেশ। সফিক, রফিক, সালাম, বরকত, জব্বার বুকের রক্ত দিয়ে ইতিহাস রচনা করেছে। যার ফলেই আজ আমরা বাংলায় গান গাই, বাংলায় পথ চলি। বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। যে বাংলা আমাদের এত প্রিয় ভাষা সে ভাষায় আমাদের সবচেয়ে প্রিয় উচ্চারণটা কি? কোন শব্দটা আমরা উচ্চারণ করলেই মন শান্ত হয়, কোন ডাকে আকুল হয় আমাদের মন, কোন কথা উচ্চারণ করতে সবচেয়ে ভালোবাসি আমরা? এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিয় তারকারা।

প্রিয় শব্দ, প্রিয় বাক্য আর প্রিয় ডাক নিয়ে জানিয়েছেন তারকারা।

ফাহমিদা নবী
প্রিয় শব্দ: মা
প্রিয় ডাক: মা-বাবা।
প্রিয় কথা: খুশি ভালো থাকো। সুন্দর থাকো।

নাঈম
প্রিয় শব্দ: সুন্দর।
প্রিয় ডাক: ও মা।
প্রিয় কথা: এমন দেশটি কোথা আখুজে পাবে নাকো।

মিম
প্রিয় শব্দ: মা-বাবা।
প্রিয় ডাক: ইশ্বর
প্রিয় কথা: ভালোবাসি

স্পর্শিয়া
প্রিয় শব্দ: মা
প্রিয় ডাক: মা
প্রিয় বাক্য: আমি তোমাকে ভালোবাসি ।

টয়া
প্রিয় শব্দ: পরিবার
প্রিয় ডাক: বাবা-মা
প্রিয় কথা: ভালো থাকুন।

নাবিলা
প্রিয় শব্দ: মা
প্রিয় ডাক: মা
প্রিয় কথা: আমি তোমায় ভালোবাসি।