ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পরমব্রত

Link Copied!

PROMBROTবিনোদন প্রতিবেদক : একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের পুরো ইউনিট।

ফেব্রুয়ারির প্রধম সপ্তাহ থেকে বাউল অধ্যষিত কুষ্টিয়ায় শুরু হয়েছে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের চিত্রধারণের কাজ। চলবে টানা একমাস। শুটিংয়ের শুরু থেকে ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় সেখানে অবস্থান করছেন। তাই শনিবার রাতে একুশের প্রথম প্রহরেই ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের পুরো ইউনিটের সঙ্গে তিনিও শহীদদের শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘এই প্রথম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস উদযাপনে অংশ গ্রহণ করলাম। নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তার সঙ্গে গর্ববোধও করছি।’

উল্লেখ্য, সরকারি অনুদান নির্মাণাধীন ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে পরমব্রতের বিপরীতে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। ফাখরুল আরেফিনের পরিচালনায় শিগগিরই ছবিটির চিত্রধারণের কাজ শেষ হবে।