ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণ বিশ্ববিদ্যালয়ে জনজীবন ভাষা ও সংস্কৃতি বিষয়ক সম্মেলন

Link Copied!

gonoআবুল হায়াত বাচ্চু, সাভার : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২২-২৪ ফেব্রুয়ারি ২০১৬ গণ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘প্রতিবেশীকে জানুন’ বাংলাদেশের প্রতিবেশী রাজ্যসমূহের জনজীবন, ভাষা ও সংস্কৃতি বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে ।
উক্ত সম্মেলনে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, আসাম, মনিপুর, মেঘালয়, নাগালাণ্ড, অরুণাচল, ত্রিপুরা ও উত্তর প্রদেশের শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক যোগ দেবেন ।
শনিবার বেলা ১২টায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনটির আহ্বায়ক প্রফেসর মনসুর মুসা।
সম্মেলনে বক্তারা আঞ্চলিক সাহিত্যসমূহের সাম্প্রতিক ধারাপ্রকৃতি, ধর্ম ও সাম্প্রদায়িকতা, ভাষার বৈচিত্র্য, উচ্চশিক্ষা ও বিজ্ঞানে মাতৃভাষার ব্যাবহার, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন ।
২২ ফেব্রুয়ারি সকাল ৯.৩০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম সম্মেলনের উদ্ভোধন করবেন । উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ । অ্যামিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন ।
২২ ও ২৪ ফেব্রুয়ারি সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে এবং ২৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
জনজীবন, ভাষা ও সংস্কৃতি নিয়ে গণ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রথমবারের মত সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গণবি’র উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মাহমুদ শাহ কোরেশী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আবুল কালাম আজাদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।