ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার অভিনয়ে শহীদের ভাই ও সাইফ কন্যা

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : গেল বছরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বলিউডে আসতে চলেছেন সাইফ আলি-অমৃতার মেয়ে সারা আলি এবং শহীদ কাপুর ভ্রাতা ঈশান কাপুর। আর এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। একই ছবিতে প্রথমবার অভিষেক হতে চলেছে ঈশান ও সারা আলির!

ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, একটু আলাদা ধরনের বিষয়বস্তু নিয়ে তৈরি হচ্ছে একটি ছবি। যেখানে হিরো হিসেবে থাকবেন শহীদ কাপুরের ছোট ভাই ঈশান কাপুর আর হিরোইন হিসেবে থাকবেন সাইফ-অমৃতার মেয়ে সারা আলি। এরইমধ্যে চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। তা শেষ হলেই শুরু হবে ছবির শুটিং। সারা ও ঈশান শুটিংয়ের জন্য তৈরি। ছবিটি প্রযোজনা করবেন করন যোহর!

সাইফ আলি ও অমৃতার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ২০০৪ সালে। তারপর কারিনা কাপুরকে ২০১২ সালে বিয়ে করলেও অমৃতার ঘরে জন্ম নেয়া মেয়ে সারা আলিকে নিজের কাছেই রেখে দেন সাইফ। আর অন্যদিকে ঈশান কাপুর রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরের সহোদর ভাই না হলেও তিনিও তা েনিজের ভাইয়ের মতই ভালোবাসেন। বর্তমানে সার আলির বয়স ২২ বছর, আর ঈশার কাপুরের বয়স ১৯। যদিও তাদের বয়স খুব একটা বেশী নয়, কিন্তু তারপরেও রূপালী পর্দায় রোমান্স করতে এই মুহূর্তে দু’জনই রাজি।

আর অরাজি থাকবেনই বা কেন, রোমান্টিক সিনেমাটা যে করতে যাচ্ছেন বলিউডের অন্যতম রোমান্সের কারিগর করন যোহর! নতুন জুটি নিয়ে কাজ করতেই বেশী আগ্রহী। এই ক’বছর আগে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ করে বলিউড টিনসেলে আলোচনার জন্ম দিয়েছিলেন; ওই ছবির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট এবং বরুন ধাওয়ান এখন পুরো বলিউডে চষে বেড়াচ্ছেন।