বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার ভাই ব্রাদারদের নিয়ে গড়ে ওঠা ছবিয়ালের সেই জৌলুস আগের মতো নেই। ছবিয়ালের সদস্যরা এখন স্বতন্ত্রভাবে নির্মাণে ছড়িয়ে পড়েছেন। কিন্তু ছবিয়াল এখনো আছে। ছবিয়াল নামে একটি সক্রিয় ফেসবুক পেজও আছে। প্রায়ই ফারুকীর নতুন নতুন আপডেট সে পেজে দেয়া হয়। গতকাল রাতে দেয়া হলো এমনই এক আপডেট। উপরের ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে ‘শুভ জন্মদিন ভাবি’।
ভাই ব্রাদারদের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তায় জানা গেলো আজ তিশার জন্মদিন।গতকাল রাত ১২ টা ১ মিনিটে বনানীর নিজ বাসায় আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিনটা শুরু করেন তিনি। এ সময় স্বামী মোস্তফা সারয়ার ফারুকী সহ পরিবার ও কাছের বন্ধুরা সবাই উপস্থিত ছিলেন।
সবার কাছে প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। ১৯৮৩ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহন করেন তিনি। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান পাওয়া তিশা’র মিডিয়া জগতে পদার্পন টেলিভিশনের মাধ্যমেই। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যাস্ত হয়ে পরেন তিনি। বর্তমানে তিনি দেশের প্রথম সারির একজন টিভি অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি গত বছর বড় পর্দায় ও নিয়মিত হয়েছেন। এ বছর তার মেন্টাল ও অস্তিত্ব নামে দুটি বানিজ্যিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে ।

