ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লেন ম্যাককালাম

Link Copied!

maculumস্পোর্টস ডেস্ক : ব্রেন্ডন ম্যাককালামের জন্য এটাই তার শেষ টেস্ট। এরপর আর তাকে দেখা যাবে না সাদা জার্সিতে। বিদায়ী মঞ্চটা রাঙিয়ে গেলেন তিনি, গড়লেন ইতিহাস। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ম্যাককালাম।

নিউজিল্যান্ড অধিনায়ক ভেঙেছেন ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল-হকের রেকর্ড। এর আগে টেস্ট ক্রিকেটে ৫৬ বলে সেঞ্চুরি করে টেস্টে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ভিভ-মিসবাহ। ১৯৮৬ সালে ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস রেকর্ডটি গড়েছিলেন ইংল্যান্ডে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক অনন্য কীর্তিটা গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৫ সালে।

ক্রাইসচার্চের হেগলি ওভালে ম্যাককালামের ঝড় থামে ১৪৫ রানে। কিউই অধিনায়ক শিকারে পরিণত হন অসি পেসার জেমস প্যাটিনসনের। ইতিহাস গড়া ম্যাককালামের ৭৯ বলের ইনিংসটি ছিল ২১ টি চার ও ছয়টি ছক্কায় সমৃদ্ধ। তার অনবদ্য এই ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।