ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মুস্তাফিজ না থাকায় ব্যর্থ লাহোর’

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : দেশের বাইরে এখনো খেলার সুযোগ হয়নি। তথাপি প্রতিবেশী দেশগুলোতে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে গত বছর বাংলাদেশ সফরে এসে কার্টার খ্যাত বাঁহাতি এই পেসারের প্রতিভা দেখেছে ভারত ও পাকিস্তান দল। তাই তো আগ্রহ নিয়েই পাকিস্তান সুপার লিগে আশা করে নিয়েছিল লাহোর কালান্ডার্স। কিন্তু চোটের কারণে তিনি খেলতে পারেননি। পাঁচ দলের মধ্যে কেবল লাহোরই লিগ পর্যায় থেকে বাদ পড়ে। দলটির সত্বাধিকারী ফাওয়াদ রানা মনে করেন মুস্তাফিজ ও ইয়াসির শাহ দলে না থাকাতেই এমন ভরাডুবি হয়েছে তাদের।

কাতার ওয়েলসের মালিক ফাওয়াদ রানাই কিনেছিলেন লাহোর কালান্ডার্স দল। কিন্তু দল গঠনের পর ইয়াসির শাহ গত ৭ ফেব্রুয়ারি ডোপ নেয়ার অপরাধে তিন মাসের জন্য নিষিদ্ধ হন। আর শারিরীকভাবে ফিট না থাকায় মুস্তাফিজকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুজন গুরুত্বপূর্ণ বোলারের অনুপস্থিতিই দুর্বল করেছে লাহোরকে। এমনাই মনে করেন ফাওয়াদ রানা। পাকিস্তানের সংবাদপত্র ডনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমরা প্লে-অফে উন্নীত হতে পারিনি। আশা ছিল দল আরো অনেকদূর যাবে। আমরা চেষ্টা করেছি ব্রেট লিকে দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে। কিন্তু সেই পরিকল্পনা খুব বেশি কাজে লাগেনি।’

দলটির পক্ষে ব্যাট হাতে বেশিরভাগ রান করেছেন ওমর আকমল। তিনি লিগের সর্বোচ্চ ৩৩৫ রান করেন। অথচ ইসলামাবাদের বিপক্ষে শেষ ম্যাচে হারের পর লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হয় লাহোরকে। লাহোর ও করাচি উভয়ের ৮ ম্যাচে মাত্র চার পয়েণ্ট করে থাকলেও রান রেটে এগিয়ে থেকে করাচি ওঠেছে প্লে-অফে।