বিনোদন ডেস্ক : গেল বছরের জুলাইয়ে মহা ধুমধামে দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। সাত আট মাস যেতে না যেতেই এবার শোনা যাচ্ছে আনন্দ সংবাদ! হ্যাঁ, প্রথম সন্তানের বাবা হতে চলেছেন শহীদ কাপুর!
বর্তমানে কঙ্গনা রানাউতের সঙ্গে ‘র্যাঙ্গুন’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন শহীদ কাপুর। আর এই সময়েই তিনি পেলেন বাবা হওয়ার মত বহুল আকাঙ্ক্ষিত একটি আনন্দ সংবাদ!
টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশকিছু শীর্ষস্থানিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় শহুদ কাপুর ও মীরা দম্পতির প্রথম সন্তান গর্ভে আসার খবর। যদিও কেউ নিশ্চিত করে কিছু বলেনি। আর শহীদ কিংবা মীরার পরিবার থেকেও এখন পর্যন্ত তাদের প্রথম সন্তান হওয়ার খবরটি নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে দিল্লীর এক কলেজে মীরা রাজপুতের সঙ্গে প্রথম পরিচয় হয় শহীদ কাপুরের। আর এর পরেই সে সম্পর্ক প্রেমে গড়ায়। যদিও প্রেমের কথা সেসময় স্বীকার করেননি শহীদ। কিন্তু হঠাৎ করেই গেল বছরের মাঝামাঝিতে বিয়ে খবর দিয়ে শিরোনামে চলে আসেন মীরা-শহীদ দম্পতি। জুলাইয়ে মহা ধুমধামে বিয়ে হয় তাদের।

