ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোনালদো নয়, এগিয়ে সুয়ারেজ

Link Copied!

messi_vs_cristianoস্পোর্টস ডেস্ক : দারুণ সময় পার করছেন লুইস সুয়ারেজ। গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। চলতি মৌসুমে গোল সংখ্যায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে রয়েছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। লা লিগায় ২৩ ম্যাচে সুয়ারেজ করেছেন ২৪ গোল।

তার সতীর্থ মেসি খেলেছেন ১৯ ম্যাচ। ১৫ গোল করে স্প্যানিশ লিগ তালিকায় আর্জেন্টাইন অধিনায়কের অবস্থান ষষ্ঠ। এমএসএনের আরেক ফলা নেইমার রয়েছেন চতুর্থ স্থানে। ২১ ম্যাচে ব্রাজিল দলনেতা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১৭ বার। রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদোর অবস্থান দ্বিতীয়। ২১ গোল করতে পর্তুগিজ যুবরাজ খেলেছেন ২৪ ম্যাচ।

তাই মেসি-রোনালদো-নেইমার নয়, ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়ে তাই অনেকটাই এগিয়ে সুয়ারেজ। এই পুরস্কার জিততে তার লড়াইটা হবে গঞ্জালো হিগুয়েনের সঙ্গে! ইতালিয়ান সিরি’আর ক্লাব নাপোলিতে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার এ পর্যন্ত ২৪ গোল করেছেন।

সুয়ারেজের চেয়ে অবশ্য একটি ম্যাচ বেশি খেলতে হয়েছে আর্জেন্টাইন এই ফুটবলার হিগুয়েনের। এ ছাড়া ২০ ম্যাচে ২১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে সুয়ারেজ-হিগুয়েনের পিছু ছুটছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি।