ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিখাতে বিনিয়োগ করতে চায় দ. কোরিয়া

Link Copied!

south-koriaঅর্থনৈতিক প্রতিবেদক : প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া। প্রযুক্তি পণ্য উৎপাদনে যৌথ উদ্যোগে এ বিনিয়োগ করতে চায় দেশটি। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং দু’বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার এ প্রস্তাব ইতিবাচক। বিষয়টি আমরা বিবেচনা করবো। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া । এজন্য আমরা প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আগামী মে মাসে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন, তখন এ বিষয়ে আরো আলোচনা হবে। তাদের স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

মন্ত্রী আরো জানান, কোরিয়া চট্টগ্রামে কে-ইপিজেডে (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার) পুরো জমি চায় (দুই হাজার ৫০০ একর)। এ বিষয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি ৫০০ একরের বিনিয়োগ করেন। এরপর বাকিটা পর্যায়ক্রমে দেয়া হবে। কারণ এটা নিয়ে একটু সমস্যা আছে, এখনো সমাধান হয়নি।

তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালের ক্ষমতার মেয়াদে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামে কোরিয়াকে দুই হাজার ৫০০ একর জায়গা বরাদ্দ দেয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সমস্যার সৃষ্টি করেছে, সেই সমস্যার সমাধান হয়নি। কে-ইপিজেড নিয়ে আদালতে মামলা আছে। এখনো নিষ্পত্তি হয়নি। এ সমস্যার সমাধান হলে দেশে অনেক বেশি বিনিয়োগ হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে সেখানে ২২ গার্মেন্টস কারখানা আছে। ইয়ং ওয়ান গ্রুপ সেখানে কাজ করছে, আমরা আরও ফ্যাক্টরি স্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। কে-ইপিজেড থেকে কোরিয়ান ইয়ং ওয়ান গ্রুপ বাংলাদেশের ৮০০ মিলিয়ন ডলারের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনে তা দুই মিলিয়ন ডলার হবে। দক্ষিণ কোরিয়ায় মূলত পাট, তৈরি পোশাক, ফার্মাসিটিক্যালসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

এসময় বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।