ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বক্স অফিস দখলের লড়াইয়ে চার সিনেমা

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : বছর শুরু হতে না হতেই বলিউডের প্রেক্ষাগৃহগুলোতে ধুম পড়েছে সিনেমা মুক্তির। বছর শুরুতেই ওয়াজির, এয়ারলিফট, ঘায়েল ২, মাস্তিজাদে, ফিতুর ও সনমরে’র মত সিনেমা মাৎ করেছে বলিউড! আর এবার চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে চার সিনেমা!

১৯ ফেব্রুয়ারি শুক্রবার বলিউডের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে চারটি সিনেমা। এরমধ্যে সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে নীরজা বেনটকে নিয়ে নির্মিত ছবি ‘নীরজা’। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। এছাড়া এদিন ভারতীয় প্রেক্ষাগৃহ মাতাবে আরো তিনটি ছবি। এরমধ্যে লাভসোডা, ডিরেক্ট ইশক এবং ইশক ফরেএভার!

লাভসোডা ছবিটি এরইমধ্যে প্রচার প্রচারণা ভালো থাকলেও সাধারণ প্রেক্ষাগৃহগুলোতে খুব একটা যায়নি। শুধু মাল্টিপ্লেক্সগুলোতেেই চলবে। ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে বটে, কিন্তু তার উপর ভর করে কতোটা বাণিজ্য করতে পারে তা দেখার বিষয়। ছবিতে গিরিশ কুমার ও নবনীত ডিলন প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন।

‘ডিরেক্ট ইশক’ ছবিটিকে বলা হচ্ছে দেশি কমার্শিয়াল প্রেমের সিনেমা। গানগুলো খুব একটা জনপ্রিয়তা না পেলেও ছবিটিতে রজনেশ দাগ্গালকে অসাধারণ দেখা গেছে।

ইশক ফরএভার ছবিটিও খুব একটা আলোড়ন তোলবে বলে মনে হয় না। যদিও বাকি দুই ছবি থেকে এই ছবিটি প্রচার প্রচারণায় এগিয়ে ছিল। এই ছবিতে দেখা যাবে রুহি সিংকে। যাকে গেল বছরে মধুর ভান্ডারকরের আলোচিত সিনেমা ক্যালেন্ডার গার্লস’-এ প্রথমবার দেখা গিয়েছিল।

আর ১৯ ফেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘নীরজা’ একজন ইতিহাসের চরিত্র। এই নামের সাথে জড়িয়ে আছে এক সত্যিকারের রোমহর্ষক ইতিহাস। মাত্র তেইশ বছর বয়সেই প্রায় সাড়ে তিনশো মানুষকে বাঁচিয়ে যে মেয়েটি মারা গিয়েছিলো তিনিই ‘নীরজা ব্যানট’। এই নীরজার কাহিনী নিয়েই বলিউডের ছবি ‘নীরজা’ মুক্তি পাচ্ছে আসছে ১৯ ফেব্রুয়ারি। এরইমধ্যে এই ছবিটি নিয়ে তোলপাড় চারদিকে।

সম্প্রতি হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অসংখ্য তারকা অভিনেতা অভিনেত্রী। আমির খানের মত সুপার স্টাররা এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ। আর তাই ধারনা করা হচ্ছে চলতি বছরের সেরা সিনেমাগুলোর মধ্যে ‘নীরজা’ সবচেয়ে েএগিয়ে থাকবে। যদিও এখন বক্স অফিসের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই।

অন্যদিকে আসছে সপ্তাহে মুক্তি পাওয়া ছবিগুলোর সঙ্গেতো বক্স অফিসে লড়েই যাবে গেল সপ্তাহে মুক্তি পাওয়া ফিতুর, ডেডপুল কিংবা সনম রের মত সিনেমা!