ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আয়নাবাজির প্রথম গান ‘আলু পেয়াজের কাব্য’

Link Copied!

aynabajiবিনোদন প্রতিবেদক : মুক্তির আগে ট্রেইলারেই আলোচিত হয়েছে অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এবার প্রকাশ হলো ছবিটির প্রথম গান। আয়নাবাজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় গানটি ছাড়া হয়েছে। ‘আলু-পেয়াজের কাব্য’ শিরোনামে গানটি লিখেছেন রাজিব আশরাফ। অর্ণবের সঙ্গীতায়োজনে কন্ঠ দিয়েছেন শান। গানের তালে পারফর্ম করেছেন ছবিটির প্রধান দুটি চরিত্র চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে শহুরে বাজারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

আগস্টে শেষ হয়েছিল সিনেমাটির শুটিং। ছবিটির সম্পাদনা, ডাবিং শেষ। শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে। মার্চের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন অমিতাভ রেজা। চঞ্চল চৌধুরী ও নাবিলা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।

কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবির টাইটেল গানটি করেছেন চিরকুট ব্যান্ড।