ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর

Link Copied!

karigoriনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ১ হাজার ১৫০ জন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর। এ লক্ষ্যে গত মঙ্গলবার সিঙ্গাপুরে এক অংশিদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং সিঙ্গাপুর সরকারের পক্ষে নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুং তেজ ফুন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী আগামী ৩ বছরে ১ থেকে ৬ সপ্তাহ মেয়াদি মোট ৬০টি প্রশিক্ষণ কোর্স হবে। এতে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা মিলে মোট ১ হাজার ১৫০ জন সিঙ্গাপুর নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালে প্রশিক্ষণ নেবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) মাধ্যমে এ সহযোগিতার আওতায় নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১০টি পলিটেকনিট ইনস্টিটিউটে ১০টি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করবে বলেও চুক্তিতে উল্লে করা হয়। চুক্তির আওতায় প্রশিক্ষণ ও ল্যাব স্থাপনে ৫৬ কোটি টাকা ব্যয় হবে, যার ৩১ দশমিক ১৫ শতাংশ নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনাল এবং ৬৮ দশমিক ৮৫ শতাংশ দেবে বাংলাদেশ সরকার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি শিক্ষায় সহায়তা প্রদান করায় সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার ও সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ এবং উন্নয়ন অংশিদারদের সহযোগিতায় বাংলাদেশের কারিগরি শিক্ষায় যুগান্তকারী অগ্রগতি অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘সিঙ্গাপুরের সাথে সম্পাদিত চুক্তি অনুয়ায়ী ১ হাজার ১৫০ শিক্ষক-কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হলে এবং ১০টি আধুনিক ল্যাব স্থাপিত হলে বাংলাদেশের কারিগরি শিক্ষার পরিবেশ আরো উন্নত হবে।’