ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় চুক্তি স্বাক্ষর

Link Copied!

Garmentsঅর্থনৈতিক প্রতিবেদক : পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য উন্নত পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং সরাসরি পরিবার পরিকল্পনা উপকরণাদি পাওয়ার লক্ষে বিজিএমইএ, ডিজিএফপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্লানিং) ও ইএইচবি (এনজেন্ডারহেলথ বাংলাদেশ) এর মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে বিজিএমইএ’র পক্ষে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, ডিজিএফপি’র পক্ষে ডিজিএফপি’র ডাইরেক্টর জেনারেল মো. ওয়াহিদ হোসেন এনডিসি এবং ইএইচবি’র পক্ষে ইএইচবি’র প্রকল্প পরিচালক, মায়ের হাসি-২ ও দেশীয় প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সাল স্বাক্ষর করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, দেশের পোশাক শিল্পে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নতকরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সেই কার্যক্রম এ ধাপ এগিয়ে গেলো। এর মাধ্যমে নারী শ্রমিকরা আরও উন্নত প্রজনন সেবা পাবেন।
তাছাড়া নারীদের স্বাস্থ্যগত সেবার দিকে থেকে যেকোনো সহায়তা করা হবে এই চুক্তির মাধ্যমে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক জনাব মো. আতিকুল করিম খান (লিপু)।