ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটকে গেলেন ব্রেসওয়েল

Link Copied!

ডগ ব্রেসওয়েল

ডগ ব্রেসওয়েল

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ডগ ব্রেসওয়েল। কাঁধের চোটে পড়েছেন নিউজিল্যান্ডের এই পেসার।
ব্রেসওয়েলের বদলি খেলোয়াড় হিসেবে অবশ্য কাউকে দলে ডাকেনি নিউজিল্যান্ড। আগামী শনিবার ক্রাইস্টচার্চে শুরু হবে ট্রান্স-তাসমান ট্রফির দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ৩৩ ওভার বল করে ১২৭ রানে ২ উইকেট নিয়েছিলেন ব্রেসওয়েল। কাঁধের চোটটাও ওই ম্যাচেই পেয়েছেন ডানহাতি এই পেসার।
শেষ টেস্টে ব্রেসওয়েলকে হারানো নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কাই বটে। এমনিতেই চোটের কারণে শেষ টেস্টে নেই আরেক পেসার মিচেল স্যান্টনার ও ব্যাটসম্যান রস টেলর।
ওয়েলিংটনে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়েলিংটনে শততম টেস্ট খেলা ব্রেন্ডন ম্যাককালাম।